
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুকুর আহমেদ ওসমানকে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তালহা জুবায়ের জুয়েলকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
৩০ মার্চ (শনিবার) জেলা কল্যাণের ইফতার মাহফিলে উপস্থিত সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ও জেলা কল্যাণের উপদেষ্টা মন্ডলীদের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটিতে এছাড়া সহ-সভাপতি হিসাবে আছেন মেহেদী ফেরদৌস, এস.এম ফারুক আহমেদ, অন্তর বেপারী,বিজয় হাসান জয় এবং মাহদী হাসান হামিম (মেহেদি)।
তাছাড়া যুগ্ম-সাধারন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় তাহাসিন আহমেদের (হৃদয় তালুকদার) নাম। সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন জাহিদ হাসান জয়, এবং আশীষ দে। এছাড়া আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.