প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৩, ৬:০১ পি.এম
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে: রবি উপাচার্য

মেহেদী হাসান, রবি প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রবি উপাচার্য বলেন, বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বিগত বাহান্ন বছরে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন এক্ষেত্রে, রাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদেরদেরকেও মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহবান জানান।
এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্টার সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
উল্লেখ্য, ২৫ মার্চ কালোরাত্রি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে অ্যাকাডেমিক ভবন-১ মোমবাতি প্রজ্বলন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.