প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২২, ৫:১২ অপরাহ্ণ
নবম পে স্কেল ঘোষণার দাবি কুবি কর্মচারীদের

কুবি প্রতিনিধি: সরকারের কাছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারীবৃন্দ। একইসাথে এই পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান তারা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে সারাদেশে একযোগে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো: মহসিন, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছে।২০১৫ সালের পর কর্মচারীদের কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। কিন্তু বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্বি থেমে থাকেনি। সে তুলনায় আমাদের নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের নবম পে-স্কেল ঘোষণা করা হয়। এসময় নবম পে-স্কেল বাস্তবায়নের আগে কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.