প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১০:১১ পি.এম
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৪ জুন) ১১টায় বিদ্যালয়ের হল রুমে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন । সিনিয়র শিক্ষক তপন চন্দ্র বিশ্বাস এর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো.মোস্তাফিজুর রহমান শাহজাদা। এতে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিছুর রহমান, দাতা সদস্য জহুরুল ইসলাম মানিক,সিনিয়র শিক্ষক মতিউর রহমান ও শিক্ষক প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।বিদায়ী ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সামিয়া জাহান রিফা ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া জামান। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.