
তোমার ওই কাজল চোখে অপরূপ এক মায়া,
ওই চোখে দেখতে পাই তোমার আমার ছায়া।
চোখ- সে তো চোখ নয়, যেন জলজলে দু'টি আলো,যে চোখে চোখ পড়তেই লাগে অনেক ভালো।
ওই মায়াবী চোখের মায়ায় আজ ডুবে গেছি আমি, আমার চোখের এই ভাষা বোঝনা কি তুমি? তোমার ওই চোখে দেখি আমি বেঁচে থাকার আশা, বোঝাতে কি পারিনি আমি আমার মনের ভাষা?
আজ ওই নিস্পাপ চাইনিতে দেখছি না কোন মায়া, কেন হঠাৎ হারিয়ে গেলো তোমার আমার ছায়া? তবে স্বপ্ন গুলো মিথ্যা ছিলো, ছিলো সব আশা? স্রোতের জলে ভাসিয়ে দিলে আমার ভালোবাসা।
আজ ওই কাজল চোখে নেই কোন পলক,
চোখের পাপড়ি ঝরে গেছে নেই আলোর ঝলক।
ভালোবাসি বড্ড বেশি তোমায় শুধু চাওয়া,
কিসের বিনিময়ে ওই কাজল দু'টি চোখ ফিরে যাবে পাওয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.