প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৩, ৩:১৪ পি.এম
ঈদের আনন্দে

ঈদের আনন্দে
মোঃ মামুন মোল্যা
এগারো মাস দীর্ঘ অপেক্ষায়
কেটে যায় বেলা,
ঘুরে এলো রমজান মাস
রোজা রাখার পালা।
ধনী গরীব পুরুষ নারী
পাপ মুক্তির আশায়,
খোদার ভয়ে রোজা রাখে
জান্নাত পাবার ভরসায়।
রোজা দেহ-মনের অহমিকা
করে দেয় দূর,
ধনীর দানে মনের আনন্দে
ছোটে বহু দূর।
রোজা শেষে ঈদ এসেছে
ধনী গরীব এক
নামাজ শেষে ঈদের ময়দানে
মিলায় বুকে বুক।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.