এস এ মিশন, স্টাফ রিপোর্টার: সুন্দরগঞ্জে এ আর মডেল একাডেমির হল রুমে কবি ও সাহিত্যিক জনাব ইব্রাহিম আলী সরকার এর ৪৫ তম জন্মোৎসব উপলক্ষে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
রেনু প্রকাশনির আয়োজনে কবি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন তরুণ কবি ও সাংবাদিক এস এ মিশন, কবি ও সাহিত্যিক ইব্রাহিম আলী সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে এম কামরুল হুদা রাজু, কবি ও সংগঠক মির্জা মুহাম্মদ নুরুন্নবী নূর,নাট্যকর্মী আসাদুজ্জামান সহ আরও অনেকে।
কবিকণ্ঠে কবিতা পাঠ সহ নানা পর্বে সাজানো হয় অনুষ্ঠান মালা। উক্ত অনুষ্ঠানের বক্তারা জনাব ইব্রাহিম আলী কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সমাজে তার অবদানের কথা তুলে ধরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.