
"খাঁচা"
নিকুঞ্জ কুমার বর্মন
মাটির তৈরী সুন্দর খাঁচা,
বুনল হায়রে কোন সে রাজা!
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
কত খাঁচা পরে আছে মাটিরো যে ঘরে,
অনেক খাঁচা ছাই হলো আগুনে পুড়ে,
রাজা মশায় বলেনা কথা,যত তারে ডাকি।
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
খাঁচায় পাখি থাকে যখন
কথা বলে মনের মতন,
খাঁচা পাখি সদাই সাথী
সুখ দুঃখে ভাগাভাগি,
বুনো পাখি বনে যায়, দিয়ে মোরে ফাকি।
রাজার আসল নামটি কি?
খাঁচা ছেড়ে যায় কেন পাখি?
মোঃ মানিক , ঠাকুরগাঁও উপজেলা (রুহিয়া) প্রতিনিধি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.