প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৩, ৬:৪৯ পি.এম
চিত্তরঞ্জন সাহা চিতুর কবিতা ‘আষাঢ়ের বর্ষা’

আষাঢ়ের বর্ষা
চিত্তরঞ্জন সাহা চিতু
বৃষ্টি আসে আষাঢ় মাসে
বৃষ্টি শুধু পড়ে,
আকাশ বুঝি ফুটো হয়ে
ঝমঝমিয়ে ঝরে ।
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
খাল বিল থই থই,
পুতুল খেলায় ব্যস্ত খুকু
তার ঘিরে সব সই।
বৃষ্টি এলে ঘ্যাংয়র ঘ্যাংয়র
সোনা ব্যাঙের গান,
ঝরা পাতা গাছগুলো সব
ফিরে তো পাই প্রান।
বর্ষা এলে নদীর বুকে
নৌকা ছুটে চলে,
দাদু তখন ইচ্ছে মত
হাজার গল্প বলে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.