মাসুম আবদুল্লাহ্
আজও তোমায় দেখি কুলি-মজুরের আর্তনাদে,
অত্যাচারিতের চোখের জলে।
অমিমাংশিত জল্লাদের চক্ষুরোগে খুঁজে পাই অস্তিত্ব তোমার!
পাশবিকতার কিনারে চাবুক হাতে তুমি দাঁড়িয়ে থাকো- তুমি থাকো পুঁজিবাদী শোষকের রক্তিম লালায় অগ্নিবাণ দিতে।
দুঃশীলার অবয়বে ভীতি অস্থিরতায় তোমায় দেখি।
প্রিয় আমার স্বজন আমার-
বড় ভালোবাসি তোমায় ভালোবাসি।
অজগরের পেটে গিয়েও তুমি ছুরি মেরে বেরিয়ে এসেছ বারবার;
এখনও তোমায় খুঁজে ফেরে তোমার আত্মার আত্মীরা
বীরের বীরত্বের ছায়া আজও তারা খুঁজে ফেরে।
তোমার অগ্নিময় বাণী অত্যাচারীর হৃদস্পন্দন স্তিমিত করে দেয়।
বড় অসময়ে বেঁচি আছি প্রিয়
বড্ড অসময়ে।
বিজয়ের ডঙ্কা তুলে দামামা বাজিয়ে আর কেউ আসে না তোমার মত করে বাঁচাতে পৃথিবীটাকে বাঁচাতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.