প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২১, ১:৩৭ পি.এম
“না স্পর্শে না অনুভবে” রামপ্রসাদ কুন্ডু!

✒️রামপ্রসাদ কুন্ডু
তোমাকে ভালবেসে না পাওয়া
তাতে মোটেও আক্ষেপ নেই আমার
জানি স্পর্শহীন ভালবাসা হয়তো
কপালে জোটে না সবার।
না ছিল স্পর্শ, না ছিল চুম্বন আলিঙ্গন
না ছিল নিষিদ্ধ গলিপথে হাটা
দেখতে দেখতে পেরিয়ে যায় অনেকটা বছর
তবু তোমার সাথে পালন হয়নি সব উৎসব
হয়তো নিয়তির খেলা এটাই.....
না পেলাম তোমাকে, ভেঙেছে দুটি মন
শান্ত্বনা রাখি এই ভেবে যে,
স্পর্শ আলিঙ্গন চুম্বনে ভালবাসা নেই
পবিত্র রেখেছিলাম তত বছর তোমাকে
হয়তো এটাই নিয়তির খেলা.....
মনিরামপুর, যশোর !
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.