প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২১, ১০:৫৫ এ.এম
“পিয়াসী” নিকুঞ্জ কুমার বর্মন

"পিয়াসী"
...নিকুঞ্জ কুমার বর্মন,
প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?
রাজী থাকলে ওগো সখী হব তোমার বর।
কেবা তোমার পিতামাতা কেবা তোমার ভাই?
ভালবেসে তোমার বুকে আমায় দিও ঠাঁই।
সুখে দুঃখে থাকব সাথে সারা জীবন ভর।
প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?
তোমায় নিয়ে গড়ব আমি সুখের তাজমহল,
সেই মহলে আছে শুধু অথই সাগর জল।
সাগরজলে নাও ভাসিয়ে হব লোকান্তর।
প্রেমপিয়াসী ও রূপসী কোথা তোমার ঘর?
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.