
প্রকৃত বন্ধু - সাবিকুন নাহার।
সুসময়ে অনেক বন্ধু হয় বটে,
প্রকৃত বন্ধু চেনা যায় প্রেক্ষাপটে।
সুসময়ে যার মুখে মধুর বানী ফোটে,
অসময়ে সবার আগে সে ই পিছু হটে।
চারিদিকে যখন তোমার বিপদ অম্বর,
বুঝবে তুমি বন্ধু কে এক নম্বর।
প্রকৃত বন্ধু তারপরেও চেনা বড় দায়,
ভাগ্যচক্রে হাতে গোনা লোকই তা চিনতে পায়।
বন্ধুর দুঃসময়ে যে বাড়ায় সহযোগিতার হাত,
তার মাঝেই নিহিত আগামীর সুপ্রভাত ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.