প্রয়াত কূটনীতিক সৈয়দ মুয়াজ্জেম আলীকে ভারত সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত করেছে।
বাসসের খবরে বলা হয়েছে, গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন প্রয়াত সৈয়দ মুয়াজ্জেম আলীর স্ত্রী তুহফা জামান আলী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুয়াজ্জেম আলী গত বছর ৩০ ডিসেম্বর ঢাকায় মারা যান।
এর আগে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.