মোঃ শাহাজালাল মোল্লা (নগরকান্দা) বাউল কবি মোঃ মহিউদ্দিন
মাগো মা তুমি আর কেঁদনা।
মুছে ফেলো অশ্রুজল,দুঃখ্য বেদনা।
হাসি খুশি আনন্দ আজ অনেক শান্তনা।
যুদ্ধ করে স্বাধীনতায় যারা গিয়েছে মারা।
দেশের জন্য জীবন দিয়ে শহিদ হয়েছে তারা।
ভাই হারা বোনের কান্না,সন্তান হারা মা।
ছিনিয়ে আনা স্বাধীনতা মাগো তোমার পাওনা।
১৬ ডিসেম্বর বিজয় দিবস দেশের মুক্তি সেনা।
শেষ হইয়াছে লড়াই নাই কোন আর ভয়।
তোমার ছেলেরা যুদ্ধ করে এনেছে বাংলার জয়।
মুক্ত স্বাধীন দেশ ও জাতি জয়ের পতাকা উড়ে।
বহু কস্টে লড়াই করে ফিরেছে নিজের ঘরে।
জন্ম ভুমি ভালোবাসি দেশ প্রেম ও সাধনা।
বাংলার মাতৃভুমি তোমায় আর কোন ভুলিতে পারবো না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.