
হৃদয়টা ক্ষত বিক্ষত তুমি নেই পাশে;
তোমার কবি কাব্যচাষে মেতে উঠেছে
তোমাকে হারিয়ে ফেলে,
রাত জেগে স্বপ্নকাব্য লিখছে,যে তোমার কবি,
তবুও তোমাকেই ভালোবেসে।
জেনেছি সত্য তুমি ভালোবাসোনি আমারে,
আমি শুধু ভালোবেসেছি তোমারে।
আজ_তোমার দেওয়া সেই স্মৃতি, অমৃত!
পান করে মৃত পথ পথিক আমি।
হ্যা! চিরতরে আমিও চলে যাব
পৃথিবী ছেড়ে তোমাকে মুক্তি দিয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.