মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত রাজস্ব বৃদ্ধির লক্ষে অংশীজনের অংশগ্রহণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ (শুক্রবার) সকালে মধুপল্লীতে ওই সভা অনুষ্ঠিত হয়।
এম.এম দত্তবাড়ির কাস্টোডিয়ান আইরীন পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ইউপি সদস্য আব্দুস সবুর, সুভাষ দেবনাথ, সাংবাদিক মুফতি তাহেরুজ্জামান তাছু,শেখ মোস্তফা কামাল, পল্লী চিকিৎসক ননী গোপাল, সীমান্ত দাশ, রাশেদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.