মাসুদ রানা লেমন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে (৬ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মহিলা আ"লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, এস আই আনিসুর রহমান, প্রধান আলোচক, সাংবাদিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোরুল ইসলাম, প্রভাষক শুকুমার মোদক, স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক প্রশান্ত বসাক, এছাড়াও রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি কুশমত আলী, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির, কাউন্সিলর হালিমা আক্তার ডলি, রেজাউল করিম, শ্রাবন্তী মন্ডল শিউলি, মতিউর রহমান, আশরাফ আলী ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.