
শুভ দ্বীপের "পৃষ্ঠায় সমাপ্ত" একক ২য় গ্রন্থের মোড়ক উন্মোচিত
মো:শামসুর রহমান হৃদয়
গাইবান্ধা প্রতিনিধি।
আজ গাইবান্ধায় সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিসে সাপ্তাহিক অবিরাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন-অর রশীদ বাদল এর হাতে পাঠক হৃদয়ের জন্য শুভদ্বীপ এর একক ২য় বই ' পৃষ্ঠায় সমাপ্ত ' এর সৌজন্য কপি উন্মোচিত করলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি এ কে এম সালাউদ্দিন কাশেম, লেখক রফিক উদ্দিন আহমেদ ডিজু, প্রভাষক বকুল মিয়া প্রমুখ ।
পৃষ্ঠায় সমাপ্ত গ্রন্থের লেখক শুভদ্বীপ বলেন যে, করোনাজনিত কারণে গ্রন্থাগারের পাঠকসেবা সাময়িক বন্ধ থাকার কারনে অনেকে গ্রন্থাগারে যেতে পারেননি। বর্তমানে পাঠক সেবা চালু হওয়ার ফলে বইটি পাওয়া যাচ্ছে পত্রিকা বিতান দাসবেকারী মোড়, গাইবান্ধা। সেইসাথে ধন্যবাদ জানিয়েছেন গাইবান্ধা সকল সম্মানিত সদস্য ও পাঠকগণকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.