ওমায়ের আহমেদ শাওনঃ কারো সাথে সম্পর্ক তৈরী হওয়ার সময়ই চিন্তা করতে হবে- সম্পর্কের শুরু-শেষ আছে! বিশেষত তিনটি কারণে সম্পর্ক এবং ঘনিষ্ঠতার অবতারণা হয়- ক. মোহ খ. আত্মতৃপ্তি গ. আত্মিক।
প্রসঙ্গত, যেভাবেই সেটা সৃষ্টি হোক না কেন বিভিন্ন কারণে বা অজুহাতে সেটা বিনষ্ট হতে পারে- সেটাই স্বাভাবিক। শুধুমাত্র সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্কই চিরন্তন বা মৌলিক।
একজন পুরুষ ও একজন নারীর একে-অপরের আকর্ষণে যে সম্পর্ক গড়ে ওঠে বিশেষ কারণেই সেটা বিরক্তির বা ক্ষোভের হতেই পারে। মোহের মাধ্যমে নির্ভর করা সম্পর্কগুলো অর্থ ও জৈবিক চাহিদার ওপর প্রাধান্য বিস্তার করে-।
জোড় করে বা কৌশল করেও সম্পর্ক টিকিয়ে রাখাটা শুধুমাত্র আত্মতৃপ্তি দিতে পারে। হৃদ্যতার প্রেম হিসেবে ঠাঁই পায় না কখনোই। সেক্রিফাইস করে যতদূর একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়, তার চেয়ে নতুন সম্পর্ক এবং সুখের সন্ধান করাই উচিত! মূলত- আত্মিক সম্পর্ক সন্মান, শ্রদ্ধা সম্মিলিত গুরুত্ববহ শুরু হয়ে গেলে আজিবন ধরে রাখার অভিপ্রায় নিয়েই শুরু হয়; যেটা আজকাল সচরাচর লক্ষ্য করা যায় না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.