প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ১২:৪৮ এ.এম
বাসব রায়ের কবিতা- ব্যভিচারী অনুরাগ

ব্যভিচারী অনুরাগ বাসব রায়
দম বন্ধ হওয়া গুমোট মেঘের আকাশ
কখনও বাতাসেও দম বন্ধ হয়
একটা ঝড় আসবে বলেই এতোটা প্রস্তুতি
সাজ সাজ রব কেমন চারপাশ
সেদিনের তরতাজা আদর্শ এখন মুমূর্ষু
ভাঙাঘরের মিষ্টি চাঁদ একেবারেই নিষ্প্রভ
বন্ধু হওয়া মেঘগুলো ঝড় হয়ে আসে
খড়কুটো হয়ে ভেসে যাই শেষ ঠিকানার আকাশে - ;
দম বন্ধ হওয়া গুমোট মেঘের
ওপারে আমার বাড়ি যেখানে
ব্যভিচারী অনুরাগ দ্রোহের আগুনে
পোড়ে আর পোড়ায়
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.