চোরাবালি মন শিউলী চক্রবর্তী
আমি নির্জন তুমি প্রকৃতি
আনমনা মন করে চলেছে
কবিতা আবৃতি
শান্ত সজল ভঙিমা তে
কত গাছের বাহার
ঠাঁই দাঁড়িয়ে আকাশ আলোতে
হয়নি সেদিন আহার।
এবার মন খুলে গাই
হেমন্তবাবুর গান
মুছে যাওয়া দিনগুলি
আসলো জলের বাণ
পাখিরা তখন ছুটাছুটি
ঘরে ফেরার পালা
ঠাঁই দাঁড়িয়ে গোধূলি সুর্য্য
মনের ঘরে অনজ্বালা।
মা ডাক যেনো শুনতে পেলাম
অশান্ত মন মুহুর্তেই শান্ত
পথ বেঁয়ে চলতে থাকলাম
বলি আমি আজো জীবন্ত
ঘরে ঢুকতেই সেই ছবি
গানের সুরেই বলি
তুমি কি কেবলি ছবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.