
১৬ ডিসেম্বর এলে
বিজয় উল্লাসে মাতি,
শহীদের স্মরণে
ফুলের মালা গাঁথি।
১৬ ডিসেম্বর এলে
শহীদের বেদীতে
ফুলের পাহাড় গড়ি
পরম শ্রদ্ধায় স্মরি।
১৬ ডিসেম্বর এলে
বিজয় নিশান উড়িয়ে,
বিশ্বকে জানিয়ে দেই,
বীরের জাতি বীর বাঙ্গালী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.