
নতুন বই
চিত্তরঞ্জন সাহা চিতু
নতুন বছরে নতুন বই
যখন হাতে পাই,
মনের ভেতরে খুশির দোলায়
মনটা ভরে যাই।
নতুন বইয়ের মিষ্টি ঘ্রানে
হাজারো স্বপ্ন বুকে,
কত উচ্ছাস কত আনন্দ
ছড়ায় চোখে মুখে।
নতুন করে পড়ার প্রতি
আবেগ যেন জাগে,
নতুন করে অনুভূতি
নতুন করে জাগে।
প্রতি বছর অনন্য দিন
বারে বারে আসুক,
নতুন বইয়ের ভালবাসায়
সবাই যেন ভাসুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.