প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২২, ৬:৪২ পি.এম
খোকার প্রশ্ন মাকে

খোকার প্রশ্ন মাকে
চিত্তরঞ্জন সাহা চিতু
দেশটা এলো কেমন করে খোকার প্রশ্ন মাকে,
একাত্তরের সেই কাহিনী বলতে যে মা থাকে।
বঙ্গবন্ধুর বজ্র ডাকে আসলো নতুন ঢেউ,
অস্ত্র হাতে ছুটলো সবাই চুপ থাকেনি কেউ।
এদেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধুর ডাক,
ঠাই হবে না এদেশে আর শত্রু নিপাত যাক।
যুদ্ধ করে ন'মাস ধরে বীর বাঙালির ছেলে,
দেশটা স্বাধীন করলো তারা রক্তে সাতার খেলে।
লাল সবুজের ঐ পতাকা আজকে দেশে ওড়ে,
খুশির জোয়ার আসলো বয়ে এই বাঙালির ঘরে।
খোকা বলে নতুন করে এসো শপথ করি,
বিভেদ ভুলে আমরা এবার এদেশটাকে গড়ি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.