
শেখ লুৎফর রহমানের স্বপ্নের সন্তান,
শেখ মুজিবুর রহমান আসিল ভুবনে।
শেখ পরিবার তাহার আগমনে,
নতুন হর্ষ পেল সংসার জীবনে।
তাকে ভর্তি করিল গাঁয়ের পাঠশালায়,
তার ভদ্রতায় সবাই বন্ধু হতে চায়।
মুজিব পাঠশালার শিক্ষা শেষ করে,
গঞ্জের মিশন স্কুলে যায় ভর্তি হয়ে।
একদিন খোকা শীতের সকালে যায় স্কুলে,
বস্ত্রহীন কাঙ্গালি কে দেখে বস্ত্র দিল খুলে।
নির্যাতিত মানুষের ক্লেশ বক্ষে নিয়ে,
বলিল বাংলা মুক্তি করিব প্রাণ দিয়ে।
সে পাকি- হায়েনাদের সাথে রণ করে,
স্বাধীন বাংলা রেখে গেল বিশ্ব বাজারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.