
আগের মত আর কিছু নেই।
পাড়ার খেলার সাথীদের নিয়ে কত কিযে খেলতাম
গোল্লা ছুট,বউছি,লুকোচুরি, আর হামাগুরি দিতাম
মায়ের গালি, বাবার ঝারি, কখন বা মার খেতাম।
বই ছিরতাম, বই দাগাতাম, বইয়ের ক্যামেরা বানাতাম
কলম কামরাতাম, কলম দিয়ে মারতাম
কলম দিয়ে টেবিলে মোরা কেরাম খেলতাম।
আগের মত আর কিছু নেই।
গোসলের আগে খেলতাম গোসলের পরে খেলতাম
গোসল করতে গিয়ে পুকুরের তল থেকে মাটি তোলা খেলতাম
মাঝে মাঝে পুকুর মালিকের বকা খেতাম।
আগের মত আর কিছু নেই।
কত বর সেজেছি, কত বউ পেয়েছি, কত কিযে হতাম
ছেলে, মেয়ে দিয়ে ভরপুর থাকতো আমি বাবা হতাম
বালু বানাতাম চাল আর ইটের গুরা হলুদ বানাতাম ।
আগের মত আর কিছু নেই।
কচুরি পানা দিয়ে চিংড়ি মাছ বানাতাম
পানি আর ইটের গুরা দিয়ে ডাল বানাতাম
বউ,সন্তান নিয়ে কলা পাতায় ভাত নিয়ে কলকলাতাম।
আগের মত আর কিছু নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.