
ভালোবেসে জনসম্মুখে
আকাশ বাতাস নদ নদী
সাক্ষী রেখে বাঁধবে ঘর।
কিছুদিন সম্পর্ক ভালোই যাবে
তারপর_জীবনে বয়ে যাবে,
কাল বৈশাখী ঝড় দুঃখের ঝড়
কষ্টের ঝড় কথার ঝড়।
এসব প্রতিকূলতা পেরিয়ে
যে জন জনম জনমে
বাঁধবে জীবন জীবনকে
সে জন প্রকৃত সংসারী।
ওরাই খাঁটি প্রেমিক প্রেমিকা,
ওরাই প্রকৃত ভালোবেসে সুখী,
ওরাই শাশ্বত চিরন্তন অমর।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.