প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২২, ১:৩৪ পূর্বাহ্ণ
বিপুল চন্দ্র রায়ের কবিতা- প্রেমের বিরহ

প্রেমের বিরহ
বিপুল চন্দ্র রায়
ভালোবাসা মরেনা
মরে শুধু প্রেমিক প্রেমিকা
বেশি হলে বিচ্ছেদ ঘটিয়ে নতুন সংসার পাতে
রয়ে যায় পুরনো স্মৃতি মনে দাগ কাটে।
বিশ্বাসঘাতক মিথ্যাবাদী ছলনাময়ীকে
ভালোবাসে আমি বদলেগেছি ,
তুমি ভালো না বাসলে ও
তোমায় রাখবো না বুকে
ভাবছো তাই না,সেটা ভুল;
তোমার হৃদয় সংশয় থাকলেও
আমার হৃদয়ে ভালোবাসা
ভরপুর জেনে রাখ তুমি।
সত্য কারের ভালোবাসা মরেনা
হয়ত স্মৃতিতে হৃদয়
রক্ত ক্ষরণে কিছু সময় নিস্তত্ব,
তবে বেশি হলে ক্ষত-বিক্ষত
কিংবা আহত বা বিদীর্ণ হব।
আবার যখন দেখা হবে;
আমায় ভালোবাস নাকি
ভালোবাসি না সত্য বলে দিও ?
তবুও নিষ্পাপ মন নিয়ে খেল না!
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.