
ইচ্ছা করে ফিরিয়ে যাই-
আমার ছেলেবেলায়,
শীতের সকালে সোনালি রোদে
পড়তে বসতাম বারান্দায়।
পাটিসাপটা, মুড়ি, মলা কত কিযে দিত-
পড়ার চাইতে ঢং বেশী করতাম
মা শুধু হাসত।
ভাইয়ে,ভাইয়ে মারামারি-
কলম,খাতা ছোরাছোরি
বাবা দেখলেই রাগত।
ইচ্ছা করে হারিয়ে যাই-
আমার ছেলেবেলায়।
কুয়াশা ভরা সকাল বেলা
কত কিযে করতাম,
ঘাসের ডগায় মুক্তা ছরায়
মুক্তা নিয়ে খেলতাম।
সোনালি আলোয় চিকচিক করে
মানুষের মুখে হাসি,
সকাল বেলার মুক্তা গুলো
রইল না আর বাকি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.