দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আজ রোববার (৮ মে) শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৮ মে পর্যন্ত।
জানা গেছে, দেশে সরকারি মেডিকেল কলেজ আছে মোট ৩৭টি। মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এর মধ্যে মেধা কোটায় তিন হাজার ৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন,
মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন।
পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪ হাজার ৫০৪ জন (৫৬.০৯%)।
সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.