প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
খানসামায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণে ছয় শতাধিক শিক্ষকের প্রশিক্ষণ শুরু

সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন "ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম" শীর্ষক ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি-২০২৩ শুরু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬২১জন শিক্ষক/শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কোর্স কো অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও মো. শাহজাহান সরকার এর নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট ১১টি বিষয়ে ৩৩ জন প্রশিক্ষক দ্বারা কর্মসূচি শুরু হয়েছে। কোর্স কো অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ও মো. শাহজাহান সরকার এর নেতৃত্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট ১১টি বিষয়ে ৩৩ জন প্রশিক্ষক দ্বারা কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণ পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক বলেন, ইতিপূর্বে এই শিক্ষককেরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষার মানকে উন্নত করে তুলবে। আমাদের যে নতুন শিক্ষাক্রম সেটা সর্বাত্মক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.