প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪, ১১:১১ পি.এম
ইবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

জানা গেছে, পরীক্ষা শুরুর পর ইবি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ভিতরে অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকান্ডগুলো ঘুরে ঘুরে দেখেন এবং ভতিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোজখবর নেন।
পরে বিভিন্ন অনুষদ ভবনের পরীক্ষার রুমগুলো ঘুরে দেখেন এবং সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সাথে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসানসহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.