দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগি শিক্ষা প্রদানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে।
আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগদিতে এসে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.