
আজ ১৩ এপ্রিল ২০২২ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির মডারেটর অধ্যাপক ড.মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সভাপতি এনায়েত এইচ. মনন, সাধারণ সম্পাদক এম এইচ খান মুন্নাসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
মাহফিলে উপস্থিত সবার জন্য খেজুর, পানি, সরবত, আপেল, মালটা, কলা, বেগুনি, তরমুজ ও ফালুদা সহ বিভিন্ন প্রকারের খাদ্যসামগ্রী পরিবেশন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সভাপতি এনায়েত এইচ. মনন বলেন আজকের এই ইফতার আয়োজনের মাধ্যমে সবাই একসাথে বসার সুযোগ পেলাম, আত্মসংযমের এই মাসে সবাই একত্রিত হয়ে একসাথে বসে ইফতার করার প্রয়াসেই আমাদের আজকের এই আয়োজন।"
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.