প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ৯:৩৫ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩এর মূল ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা-মেধা মেধা’, আপোষ না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে-কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়-বৈষম্যের ঠাই নাই’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, কোটা পদ্ধতির ফলে দেশের বৃহত্তর অংশ চাকরি বৈষম্যে ভুগছে। এই বৈষম্য রোধে কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন করছি। কোটাধারী একটা পরিবার একটা সুযোগ নিতে পারবেন। কোনো কোটাধারী উচ্চ শিক্ষা নিতে কোটা ব্যবহার করলে সে পরবর্তীতে চাকরির জন্য আর কোটা পাবেন না। এমন ব্যবস্থা করা হোক।
আরেক শিক্ষার্থী বলেন, যে বৈষম্যের কারণে আমরা পাকিস্তান থেকে মুক্তি লাভের জন্য সংগ্রাম করেছি, বুকের তাজা রক্ত দিয়েছি সেই একই বৈষম্যের শিকার হচ্ছে এখন দেশের মেধাবীরা। আমাদের দাবি এই প্রহসনমূলক কোটার সংস্করণ হোক। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, চাকরিতে নিয়োগ ও অন্য সব প্রতিযোগিতার জায়গায় আমরা মেধার মূল্যায়ন হোক।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.