
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উদ্বোধনকালে সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সমন্বিত হল সমাপনীর আহ্বায়ক ড. সৈয়দা নুসরাত জাহান, হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সুজন সেন প্রমুখ। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং হল স্মরণিকার পাঠ উন্মোচন করেন। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.