মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা আমাজনে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী আল আমিন হোসাইন। গত শুক্রবার (০১ জুলাই) ফোন কলের মাধ্যমে আল আমিনকে বিষয়টি নিশ্চিত করেছে আমাজন কর্তৃপক্ষ।
চলতি বছরে নভেম্বরে আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এল ৪) হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে তার। উল্লেখ্য, আল আমিন খুবির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।
বর্তমানে তিনি থাইল্যান্ডে ‘আগোডা’ এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আমাজন বা এমন প্রযুক্তিমূলক প্রতিষ্ঠানে ঢুকতে গেলে নতুনদের উদ্দেশ্যে পরামর্শ হিসেবে তিনি বলেন, ডাটা স্ট্রাকচার- এলগরিদম, কম্পিউটার সায়েন্স এর ফান্ডামেন্টালস নিয়ে ভালো দখল থাকতে হবে। সফলতার কোন শর্টকাট নেই, প্রচুর পরিশ্রম করতে হবে। তবে হতাশ হওয়া যাবে না।
আমার ধারণা কোডিং স্কিল সবসময় চক্রবৃধি হারে বাড়ে, একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধরে এফোর্ট না দিলে উন্নতিটা বোঝা যায় না। এই সময়টা কষ্ট করে লেগে থাকতে পারলে তারপরের পথচলাটা সহজ হয়ে যায়।
উল্লেখ্য, আল আমিন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে ওয়ালটনে ‘কম্পিউটার আর অ্যান্ড ডি’ তে জয়েন করেন। পরবর্তীতে তিনি ওয়ালটন ছেড়ে এক বছর একটা স্টার্ট আপে কাজ করার পর থাইল্যান্ডে ‘আগোডা’তে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পান এবং ব্যাংকক চলে যান। বর্তমানে তিনি ব্যাংককেই বসবাস করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.