“পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উল্লাপাড়া”(পিইউএসএইউ) এর ২০২৩ নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাঈম হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশিদুল ইসলাম। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির সাবেক সভাপতি মো: মারুফ তালুকদার এবং সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লামা ইকবাল পলাশ । নতুন এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন হাসান । সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন। কোষাধ্যক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিয়াসমিন আক্তার এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব।
নবনির্বাচিত সভাপতি নাঈম হোসেন বলেন, শুরু থেকেই এই সংগঠনের প্রতি আবেগ এবং ভালোবাসা ছিল অফুরন্ত। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই এই সংগঠনের সাথে কাজ করছি। বর্তমানে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। সামনের দিনগুলোতে এই সংগঠন সকল শিক্ষার্থীদের নিয়ে উল্লাপাড়া উপজেলার শিক্ষা কার্যক্রম সহ সকল বিষয়ে নিজেদের অবস্থান সুসংগঠিত করতে কাজ করে যাবে, এছাড়াও সামাজিক ও সেবামূলক কাজে সর্বোচ্চ কার্যক্রম হাতে নিবে সংগঠনটি। সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোন সহায়তায় আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটা সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পেয়ে আমি যতটা খুশি হয়েছি । অন্যদিকে আবার ততটাই চিন্তিত । কারণ গুরুত্বপূর্ণ কোন পদ মানে পাওয়ার প্র্যাক্টিস না বরং দায়িত্ব যথাযথ পালন করতে পারাটাই মুখ্য বিষয় হওয়া উচিত। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের সংগঠনের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করতে পারি । যেহেতু কোন কিছুই একার পক্ষে করা সম্ভব না তাই সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি ।
আগামী ০১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ করে প্রেস বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সকল জাতীয় অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.