প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৩, ৫:৩০ পি.এম
বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি ড. প্রফেসর কামরুল আলম খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গণিত বিভাগের সহকারি অধ্যাপক ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, সহকারি রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ, কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি-কর্মকর্তাদের দ্বারা শিক্ষার্থী সাথে সুসম্পর্ক বজায় রেখে নিরলস সেবা প্রদানের উপর গুরুত্বরোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.