রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ইকোনোমিক্স এক্সিলেন্সি সেন্টার (ইইসি) এর অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ক্লাসরুমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ক্লাবটি। শিক্ষার্থীদের সৃজনশীল কাজে অন্তর্ভূক্ত করা, শিক্ষা, চৈতন্য, মেধা ও জ্ঞান বিকাশে সহায়তার মাধ্যমে অর্থনীতি বিভাগকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মূলত ক্লাবটি গড়ে তোলা হয়েছে।
অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছাঃ সীমা খাতুন সভাপতি এবং একই বর্ষের ওয়াকিল আহমেদ ক্লাবটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ক্লাবটির সভাপতি মোছাঃ সীমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয় হলে মুক্ত জ্ঞান চর্চার চারণভূমি। ইইসি শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের চিন্তা, চেতনা এবং প্রতিভা বিকাশে সহয়তা করছে যাতে তারা মুক্ত জ্ঞান চর্চা করতে পারে এবং জ্ঞানের বিকাশ ঘটাতে পারে। বরুণ চন্দ্র রায় স্যারের নির্দেশনায় আমি এবং আমাদের কমিটির সবাই এই ইইসির বিভিন্ন ইভেন্ট খুব ভালোভাবে করবো এবং অর্থনীতি বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের নিরলস প্রচেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, দায়িত্ব অর্পিত না হলে দায়িত্ব জ্ঞান অর্জিত হয় না। ইইসি এর উপদেষ্টা জনাব বরুণ চন্দ্র রায় স্যারের নির্দেশনায় আমরা অর্থনীতি বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে কার্যনির্বাহী সদস্যদের নিয়ে কাজ করে যাবো।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, ট্রেজারার অনন্যা সরকার, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ শাহাদাৎ হোসেন, পাবলিকেশন সেক্রেটারি মোঃ মেহেদী হাসান এবং সদস্য বিপ্লব, মোমিনা রহমান মালা, শারমিন সুলতানা, জুবায়ের আহমেদ, সাগর হোসেন অনিল কুমার সুজনরর প্রমূখ।
উল্লেখ্য, ক্লাবটি ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে অর্থনীতি বিভাগের প্রভাষক বিজন কুমার এডভাইজার এবং অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রভাষক বরুণ চন্দ্র রায় মডারেটরের দায়িত্ব পালন করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.