অনন্ত বর্ষাকে ফুলদিয়ে বরণ / মালয়েশিয়া
আলোচিত সিনেমা দিন দ্যা ডে আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে মুক্তির অপেক্ষায়। সিনেমা টির প্রচার ও মালয়েশিয়া প্রবাসীদের সাথে দেখার জন্য। মালয়েশিয়া পৌঁছে অনন্ত বর্ষা। মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাদের কে ফুলদিয়ে বরণ করে নেওয়া হয় স্থানীয় ১৩ সেপ্টেম্বর সকাল ৮ টায় মালয়েশিয়া পৌঁছান এই তারকা জুটি।
অনন্ত-বর্ষা মঙ্গলবার বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দাতু জুল কিফলির নেতৃত্বে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন জহুরবারু কমিউনিটি নেতা মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া, দিন দ্য ডে’র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের প্রতিনিধি, রবিন হাওলাদার,মেহেদী হাসান, সালাহউদ্দিন আহমেদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.