ঢাকায় শুরু হয়েছে তারকা দম্পতি অনন্ত ও বর্ষা অভিনীত নতুন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’-এর শুটিং। এর আগে ২০ নভেম্বর থেকে সাভারে সিনেমাটির শুটিং শুরু হয়।
এটি এ সিনেমার দ্বিতীয় লটের কাজ। এ পর্যায়ে শুটিংয়ে অনন্ত ও বর্ষার পাশাপাশি অংশ নিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকাশিল্পী কবির দুহান সিং ও প্রদীপ রাওয়াত। সিনেমার আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভারতের তরুন অরোরা।
তিনি আগামীকাল (২৩ নভেম্বর) শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন। এর আগে এ সিনেমার প্রথম লটের শুটিং চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের হায়দরাবাদে হয়েছে। এরপর করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল।
দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা ছিল তুরস্কে। কিন্তু এ মুহূর্তে দেশটিতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদল করে বাংলাদেশে শুটিং করছেন অনন্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নভেম্বরে তুরস্কে শুটিং করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশেই করছি। এ সময়ের মধ্যে আমরা বাংলাদেশের পার্ট শেষ করব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.