
বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে এই অনন্যা। যদিও বাবার মতো অভিনয় জীবনের শুরুটা তেমন কষ্টদায়ক হয়নি অনন্যা পান্ডের। নির্মাতাদের সুনজরেই ছিলেন।

করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার- ২’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘পাতি পাত্নি অউর বো’, ‘খালিপিলি’ ও ‘গেহেরাইয়া’তে দেখা গেছে অভিনেত্রীকে।

যদিও সমসাময়িক অভিনেত্রীর তুলনায় কিছুটা পিছিয়েই আছেন অনন্যা পান্ডে। অনন্যার সর্বশেষ সিনেমা ‘লিগার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বিজয় দেবেরাকোন্ডার সাথে রসায়ন মোটেও জমেনি অভিনেত্রীর।

তবে এখন সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করার পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।
ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে শেয়ার করেছেন অনন্যা পান্ডে। অনন্যার এই আবেদনময়ী লুকে ভক্ত অনুরাগীদের সাথে মুগ্ধ হয়েছেন তার বন্ধু তারকারাও। বান্ধবী শানায়া কাপুর অনন্যার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘ওয়াও!’

জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ এবং রিয়া কাপুর দুজনেই মন্তব্য করেছেন, ‘এটা ভালোবাসি!’ সুরকার লিসা মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘মাই গুডনেস। ’ একজন ভক্ত লিখেছেন, ‘চমৎকার লাগছে। ’ অন্য একজন বলেছেন, ‘খুব সুন্দর! দুর্দান্ত ফটোগ্রাফি। ’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.