
সোনম কপূরের ইনস্টাগ্রাম স্টোরি
কিন্তু সেই বিষয়ে মুখ খোলেননি সোনম। কিন্তু পরোক্ষ জবাব দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিলেন অভিনেত্রী। বুধবার রাতে একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ব্যস! সবাইকে চুপ করিয়ে দিলেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, সোনম গ্লাসে চুমুক দিচ্ছেন। ছবির উপর লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে এক বিন্দু রক্তের চিহ্ন। তাঁর সেই পোস্ট দেখে বোঝা গেল, এই মুহূর্তে অভিনেত্রীর ঋতুচক্র চলছে। সুতরাং তিনি সন্তানসম্ভবা নন।
