অবশেষে দেশের মানুষকে বিনোদন দিতে নতুন মৌসুম নিয়ে আসছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। আগামী ১১মার্চ (শুক্রবার) থেকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র চতুর্থ মৌসুম টিভি ও ইউটিউবে প্রচারিত হবে।
রোববার (৬ মার্চ) গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাজল আরেফিন অমি। অমি বলেন, 'আগামী ১১ মার্চ থেকে সপ্তাহে ৩দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্টের নতুন মৌসুম প্রচারিত হবে। রাত ৮টা ২৫ মিনিটে টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি পর্ব'।
অমি আরও বলেন, 'ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ'।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.