সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকে নিয়ে সম্মানহানি ঘটাচ্ছেন কয়েকজন। তাই ব্যক্তিগত সম্মানহানির কারণে বিব্রত এই অভিনেত্রী। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন তিনি।
সম্প্রতি এ হয়রানির কারণে তিনি রাজধানীর রামপুরা থানায় জিডি করেছেন। এ বিষয়ে নাসরিন বলেন, অনেক কষ্ট আর সংগ্রাম করে আমি আজ এ অবস্থান তৈরি করেছি। চলচ্চিত্র জগতের যারাই আমাকে চেনেন তারা সবাই জানেন আমি কেমন মানুষ। আমার চরিত্রের বদনাম কেউ দিতে পারবে না।
কারো উপকার ছাড়া কখনই কারো ক্ষতি করার চেষ্টা করিনি। আমাকে তারা জানেন না বলেই আমাকে নিয়ে এমন নোংরামি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে আমাকে সামাজিক, মানসিক, পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। দেশে আইন আছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি। নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। নাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না।
নাসরিনের দাবি, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কিংবা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে তাকে নিয়ে কে বা কারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.