ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানালেন নিজের অসুস্থতার কথা।
সিদ্দিক লিখেছেন, ‘শান্তি মলম ১০টাকা’ নাটকের শুটিংয়ের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। সালাউদ্দিন লাভলু ভাই আমাকে হসপিটালে যেতে বলেন, তার কথামতো আমি উত্তরায় ইবনে সিনা হসপিটালে যাই।
উত্তরায় বন্ধু জহির, ভগ্নিপতি ফেরদৌস, বড় ভাই হান্নান এর সহযোগিতায় চিকিৎসা শেষে বাসায় আসলাম। কালকে পুনরায় আবার চিকিৎসা করব এবং নির্ধারণ হবে আসলে আমার কি হয়েছে? সবাই দোয়া করবেন বড় রকম কোন কিছু যেন না হয়। সবার দোয়া চাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.