অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষের আয়োজনে হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ হতে যাচ্ছে ৯৪তম অস্কার অনুষ্ঠান। এজন্য বিশেষজ্ঞদের সঙ্গে শলা-পরামর্শ করছেন তারা।
এবারের আয়োজনে থাকছে কিছু বিধি নিষেধ। যদিও এর আগে একবার বলা হয়েছিল কোন বিধি নিষেধ থাকছে না এবারের আয়োজনে।
আয়োজক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অনুষ্ঠান চলাকালে ডলবি থিয়েটারের ভেতরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকটা নিয়মটা বদলে যাবে। অনুষ্ঠানে সবারই থাকতে হবে করোনামুক্ত টিকা সনদ। নয়তো অস্কারের এই আসরে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কতৃপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.