ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ব্যতিক্রম কিছু গল্পে চমৎকার সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে রোমান্টিক গল্পের নায়ক হিসেবে নিশো এখন নির্মাতাদের সেরা পছন্দ। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ।
তাই নাটক-টেলিফিল্ম ওয়েব সিরিজে তার ব্যস্ততা বেড়েই চলেছে। দর্শকদের হৃদয় জয় করা এই অভিনেতার জন্মদিন আজ বুধবার (৮ ডিসেম্বর)। ১৯৮০ সালের এদিনে টাঙ্গাইলে জন্ম নেন নিশো।
ভূঞাপুরেই তার বেড়ে ওঠা। ২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। অসংখ্য সফল নাটকে অভিনয় করেছেন নিশো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.